মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে তিন সন্তানের জননীকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর আজব কাণ্ড নেত্রকোনায় হেরোইন পাচারকালে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতাসহ আটক ০৩ নেত্রকোনা সদর হাসপাতালে চুরির অভিযোগে এক নারী আটক নেত্রকোনায় জমি-সংক্রান্ত জেরে বসতঘরে যুবককে গলা কেটে হত্যা যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধদিবস পালিত রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, সাহাবুদ্দিন বললেন ‘সম্পূর্ণ কাল্পনিক নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত -১ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ১০১ তম জন্মদিন আজ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দিয়ে চাকরিচ্যুত হলেন ৩ জন

গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে দুজনের মৃত্যু, আহত আরো ১০

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩৯ পঠিত

গোপালগঞ্জের কাশিয়ানীতে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে নারী-শিশুসহ ১০ জন আহত হয়েছেন।শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের হিরন্যকান্দি সাম্পান হাইওয়ে রেষ্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন:- ড্রাইভার মো. মন্টু মিয়া (৫৫) এবং সুপারভাইজার আরিফ হোসেন (৪৫)।

আহতরা হলেন:- হেমায়েত হোসেন (৬৫), মিরাজ মোল্লা (৩৫), তোতা মোল্লা (৫৯), খাদিজা বেগম (৩০), আব্দুর রহিম (২১), নূর মোহাম্মদ (২৫) হারুনুর রশিদ (৮০), আবদুল্লাহ (২২), হেলাল শরীফ (৪৩), মিজবা (৫)। আহতদের মধ্যে কয়েকজনকে কাশিয়ানী উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে: ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়ক থেকে সাম্পান হাইওয়ে রেষ্টুরেন্টে পাকিং করার সময় পিছন থেকে ধাক্কা দেয় আরেকটি যাত্রীবাহী বাস। এতে ওই বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন বাসচালক ও সুপারভাইজার। এসময় কমপক্ষে ১০জন আহত হয়। পুলিশ খবর পেয়ে আহত ও নিহতদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে যায়।

কাশিয়ানী ভাটিয়া পাড়া হাইওয়ে থানার এস আই মো. রোমান মোল্লা বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। কয়েকজ আহত হয়েছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News