মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল আল-আমিন নামে এক মাদক কারবারিকে ৪৯২টি  ফেন্সিডিল বোতলসহ আটক করেছে নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মোটরসাইকেল চালকদের  হেলমেট ব্যাবহার করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নেত্রকোণা জেলার  পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম ….  উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা

মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধায় মধ্য দিয়ে নেত্রকোনা মুক্ত দিবস পালিত

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪০ পঠিত

আজ সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের করা হয়। 

র‌্যালীটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেটে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে এবং ‘প্রজন্ম শপথ’ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পন করে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।পরে স্থানীয় পাবলিক হলে জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বনানী বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

এ আলোচনা সভায় বক্তব্য রাখেন: পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক,জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রহমত আলী, মির্জা আজিজুল হক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, যুগ্ম আহবায়ক এসএম মনিরুজ্জামান দুদু।

জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, মাও. মফিজুর রহমান,সজীব সরকার রতন,মো. কামাল উদ্দিন, খান মোহাম্মদ অপু, ফাহিম রহমান খান পাঠান ও শেখ হাসনাত জাহান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News