মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে তিন সন্তানের জননীকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর আজব কাণ্ড নেত্রকোনায় হেরোইন পাচারকালে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতাসহ আটক ০৩ নেত্রকোনা সদর হাসপাতালে চুরির অভিযোগে এক নারী আটক নেত্রকোনায় জমি-সংক্রান্ত জেরে বসতঘরে যুবককে গলা কেটে হত্যা যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধদিবস পালিত রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, সাহাবুদ্দিন বললেন ‘সম্পূর্ণ কাল্পনিক নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত -১ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ১০১ তম জন্মদিন আজ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দিয়ে চাকরিচ্যুত হলেন ৩ জন

নেত্রকোনার সাবেক মেয়র ঢাকা বিমানবন্দর থেকে আটক 

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪২ পঠিত

নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওপৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম খান কে শাহজালাল আন্তর্জাতিক  বিমানবন্দরে গ্রেফতার  করা হয়েছে  বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার ফয়েজ আহমেদ গণমাধ্যমকে বলেন: বুধবার সকাল ৬টার দিকে বিদেশে যাওয়ার চেষ্টার সময় ঢাকা বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ সাবেক এই মেয়রকে আটক করেন।

সাবেক মেয়র নজরুল ইসলাম খান শহরের চকপাড়া এলাকার বাসিন্দা। তিনি উকিলপাড়া এলাকার বাসায় বসবাস করতেন। তিনি আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রয়াত আব্বাস আলী খানের ছেলে। সাবেক মেয়র নজরুল ইসলাম খান নেত্রকোণা পৌরসভায় তিনবার নির্বাচিত মেয়র ছিলেন। তার বাবা আব্বাস আলী খানও নেত্রকোণা পৌরসভার ১ম চেয়ারম্যান ছিলেন।

আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে বিস্ফোরক আইন ও লুটপাটের অভিযোগের ৩ টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।বেলা দুইটার দিকে জেলা পুলিশের এই কর্মকর্তা বলেন: এখন নাগাদ বিমানবন্দরে আটক আছেন সাবেক মেয়র নজরুল ইসলাম খান। তাকে নেত্রকোণা জেলা পুলিশে হস্তান্তর করা হবে।

ঢাকা থেকে আনার প্রক্রিয়া চলছে পরে তাকে ভাংচুরসহ বিস্ফোরক আইনে নেত্রকোণা মডেল থানায় দায়ের তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News