শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতাসহ অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে মামলা দূর্গাপুরে ৩০ লাখ টাকার ফেন্সিডিল উদ্ধার, শশুর ও পুত্রবধু আটক সিলেট ও গোলাপগঞ্জে এনসিপির গাড়ি ভাঙচুর বোতল- ইট নিক্ষেপ কুড়িগ্রামে ভারতীয় গরুর নিলাম নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের হাতাহাতি বারহাট্টায় দেড় লাখ টাকার চোরাই টায়ার জব্দ- আটক ১ আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন প্রস্তুত আছি– লতিফ সিদ্দিকী মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা অপ্রতিরোধ্য ৩টি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস নিমগাছ রোপণ থেকে স্বপ্নের পথে : নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. খালেদ উজ্জামানের প্রথম কর্মদিবস শ্রীমঙ্গলে গাড়ি আটকে দেওয়ায় ঘটনায় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি এনসিপি নেতাদের ধর্ষণের পর গর্ভের সন্তান নষ্টের অভিযোগ,জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

কলমাকান্দায় মিথ্যাচার ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন 

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৫১৩ পঠিত

নেত্রকোনায় ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে অনুষ্ঠিত হওয়া কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে নামধারী আওয়ামী লীগ নেতার মিথ্যাচার ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো.রফিকুজ্জামান খোকন।

আজ রবিবার ২৮ এপ্রিল ২০২৪ কলমাকান্দা বাজার ধান মহাল রোডে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন তিনি।

সংবাদ সম্মেলনে মো.রফিকুজ্জামান খোকন অভিযোগ করে বলেন: কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা এবং আমাদের সংসদ সদস্য জনাব মোস্তাক আহম্মেদ রুহী ভাইয়ের নির্দেশ উপজেলা নির্বাচন হবে সম্পূর্ণ উন্মুক্ত এবং দলীয় প্রভাব মুক্ত, প্রার্থীরা দলীয় পরিচয় বহন করে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে পারবে না, কিন্তু কলমাকান্দায় একটি কুচক্রী মহল দোয়াত- কলম কে সংসদ সদস্য মোস্তাক আহম্মেদ রুহী ভাইয়ের মনোনীত প্রার্থী হিসেবে প্রচার করছে আওয়ামী লীগের মনোনীত মার্কা বলে প্রচার করছে এতে উপজেলা নির্বাচন প্রভাবিত হতে পারে। আমি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সাংবাদিকদের মাধ্যমে এ অনিয়মের বিষয়ে জনগণকে অবহিত করতে চাই এবং প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার প্রার্থনা করছি।

উল্যেখ্য যে: মো. রফিকুজ্জামান খোকন দীর্ঘদিন যাবত রাজনীতির সাথে সম্পৃক্ত তিনি দায়িত্ব পালন করেছেন রংছাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, কলমাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক,এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মো. রফিকুজ্জামান খোকন  ৬ষ্ট কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে কৈ মাছ প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News