শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

পূর্বধলায় বীর মুক্তিযোদ্ধা মোকাররিম হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি :
  • আপডেট : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৩০৪ পঠিত

নেত্রকোণার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোকাররিম হোসেনকে (৮১) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

সোমবার ১৩ নভেম্বর সকাল ১০ টা ৫০ মিনিটে উনার নিজ বাড়ীতে জানাজা শেষে বাড়ীর পাশে কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের আগে পূর্বধলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদর্শন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন: পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান,পূর্বধলা থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মাসুদ হাওলাদার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পূর্বধলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন,২নং হোগলা ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম আকন্দ,এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ, মরহুমের নিকটআত্মীয় ও শুভাকাঙ্খীগণ।

তারা সকলেই মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।পারিবারিক সূত্রে জানা গেছে: বীর মুক্তিযোদ্ধা মোঃ মোকাররিম বার্ধক্যজনিত সমস্যায় রবিবার ১২ নভেম্বর বিকাল ৩ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,পাঁচ ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News