শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

পূর্বধলায় প্রায় ০৪ লক্ষ টাকার চোরাইমালসহ আটক ০২ চোর

পূর্বধলা প্রতিনিধি :
  • আপডেট : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৩৫২ পঠিত

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ফাজিলপুর বজারে একটি ইলেকট্রনিক্স ও সাউণ্ড সিস্টেমের দোকানে চুরির ঘটনায় অভিযোগের ৭২ ঘন্টার মধ্যে প্রায় ৪ লাখ টাকার মালামালসহ মহসিন (২৫) ও মোতাহার (২১) নামের দুই চোরকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ।

শনিবার (১৯ আগসট) রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার নাজিরপুর মোড় থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃত মহসিন ও মোতাহার নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার কটরপাড়া গ্রামের দারগ আলীর ছেলে।

রবিবার (২০ আগস্ট) বিকালে পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন : গত ১৩ আগস্ট রাতে উপজেলার বালুচড়া বাজারের মোফাজ্জলের ইলেকট্রনিক্স ও সাউণ্ড সিস্টেমের দোকান ঘরের দেয়াল ও তালা ভেঙ্গে চোরেরা সাউণ্ড সিস্টেম, আইপিএস ও ইলেকট্রনিক্স পণ্যসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় ।

পরে গত ১৬ আগস্ট দোকান মালিক বাদী হয়ে এ ব্যাপারে পূর্বধলা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় তার নেতৃত্বে থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন ও এএসআই মো. মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শনিবার রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার নাজিরপুর মোড় থেকে মহসিন ও মোতাহার নামে দুই চোরকে আটক করে।

এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী বারহাট্টা উপজেলার কটরপাড়া গ্রামের একটি দোকান থেকে চুরি যাওয়া ওই মালামাল উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News