বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার ৩য় ও শেষ দিনের কার্যক্রম সম্পন্ন আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোনা জেলা আ.লীগের পক্ষথেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ  আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের আরও ৩ মামলায় জামিন আবেদন দীপু মনির নেত্রকোনায় ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২ মাদক কারবারি  ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে আ.লীগের দোসর আখ্যা দিয়ে সাংবাদিকের উপর হা-ম-লা নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ও প্রাথমিক বাছাই পর্বের ২য় দিনের কার্যক্রম সম্পন্ন নেত্রকোনায় ঐতিহ্যবাহী ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব শুভ উদ্বোধন চাঁদাবাজির অভিযোগে আটক মুচলেকা দিয়ে ছাড়া পেলেন বিএনপির এমপিপুত্র খাইরুল ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণের অভিযোগ সংসদে বিতর্ক

বারহাট্টা নবাগত ইউএনও’র মতবিনিময় অনুষ্ঠিত

ফেরদৌস আহমাদ বাবুল বারহাট্রা প্রতিনিধি:
  • আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৩০১ পঠিত

নেত্রকোণার বারহাট্টায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি ও স্থানীয় উপজেলা পরিষদ, সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজনের মাঝে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের পক্ষ হতে উপজেলা পরিষদের অস্থায়ী মিলনায়তনে সোমবার (১৪আগস্ট) দুপুরের দিকে এই সভার আয়োজন করা হয়।

ইউএনও ফারজানা আকাতার ববি’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাসেম বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ খায়রুল কবির খোকন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান আনোয়ার আজাদ ও শাহিনুর আক্তার শায়লা, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিুবল হাসান, প্রাণী সম্মদ কর্মকর্তা ডাঃ শিহাব উদ্দিন, প্রকৌশলী অমিত চন্দ্র দে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লতিফুর রহমান, থানার অফিসার ইনচার্জ খোকন কুমার সাহা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাছিম উদ্দিন তালুকদার, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাংগঠণিক সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা সেন্টু, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ শেখ ফরিদ, এনজিও নারী প্রগতি সংঘের বারহাট্টা কেন্দ্র ব্যবস্থাপক সুরজিৎ কুমার ভৌমিক প্রমুখ।

উল্লেখ্য,ফারজানা আক্তার ববি গত ১৩ আগস্ট বারহাট্টায় তার কার্যক্রম শুরু করেছেন। তিনি ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডার। সর্বপ্রথম তিনি ২০১৭ সালের ২মে সুনামগঞ্জে সহকারী কমিশনার হিসেবে চাকুরীতে যোগদান করেন।

সর্বশেষ ময়মনসিংহের ফুলপর উপজেলায় সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব পালন করছিলেন তিনি। গত ৬ আগস্ট ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের দডÍর কর্তৃক তাকে বারহাট্টায় ইউএনও হিসেবে পদায়ন করা হয়। তিনি কুমিল্ল জেলার বাসিন্দা। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তিনি অনার্সসহ এমএসসি সম্পন্ন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News