সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

কেন্দুয়ায় নানা আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী পালন

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৮৪ পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর জন্মবার্ষিকী পালন উপলক্ষে প্রথমার্ধেই বেগম মুজিবের প্রতিকৃতিতে ফুল শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ, কেন্দুয়া পৌরসভা, কেন্দুয়া থানা পুলিশ, ফায়ার সার্ভিস অফিস, আনসার ভিডিপি অফিসসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৮ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।

কেন্দুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মো.আশরাফ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো.আসাদুল হক ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.রাজীব হোসেন, কেন্দুয়া থানা পুলিশ কর্মকর্তা (ওসি) মো.আলী হোসেন পিপিএম প্রমূখ।

এসময় বক্তব্য রাখেন: কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা, ইউপি চেয়ারম্যান মো.জাকির আলম ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.গোলাম জিলানী, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমূখ।

এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.হুমায়ুন কবীর ভূঁইয়া, মোস্তাফিজ উর রহমান বিপুল,আনোয়ারুল হক কনক, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সক সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর জন্মবার্ষিকী স্মরণীয় করে রাখতে ১১জন অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে পাশাপাশি বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মওলানা ওবাইদুল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News