শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনে ১৩ বছর দায়িত্ব পালনের পর মুয়াজ্জিনকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে পূর্বধলায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল নানা আয়োজনে নেত্রকোনায় মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত সিরাজগঞ্জে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিতে জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো বর্জ্য নেত্রকোনা -৪ আসনের এমপি সাজ্জাদুল হাসানের নেতৃত্বে বাংলাদেশ আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  নেত্রকোনায় ক্লাশ বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে নিজের বাড়িতে ইট বহনের কাজে ব্যস্ত শিক্ষিকা নেত্রকোনায় যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ফরিদপুরে ডিডি হেফাজতে ছাত্রলীগ নেতা প্রান্ত মৃত্যুর ঘটনায় – ওসি প্রত্যাহার চট্রগ্রামে গ্রেফতারের পরদিনই কারাগারে যুবলীগ নেতার মৃত্যু নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার ৩য় ও শেষ দিনের কার্যক্রম সম্পন্ন

কলমাকান্দায় নির্মাণাধীন দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক :
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৩৩৪ পঠিত

নেত্রকোনার কলমাকান্দায় ঘরের নির্মাণাধীন বারান্দার ইটের দেয়াল ধসে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কলমাকান্দা সদর ইউনিয়নের চান্দুয়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম। তিনি বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

ওই নির্মাণশ্রমিকের নাম ওমর ফারুক (২৪)। তিনি সদর ইউনিয়নের কোয়ারপুর গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে : সদর ইউনিয়নের চান্দুয়াইল গ্রামে নতুন একটি ভবনের নিচতলার বারান্দার দেওয়ালে নির্মাণকাজ করছিলেন ওমর ফারুক। হঠাৎ সেখানে কাজের জন্য লাগানো বাঁশের খুঁটিতে ধাক্কা লেগে তিন-চার ফুট উচ্চতার সদ্য গাঁথুনি দেওয়া ইটের দেয়াল ধসে ওমর ফারুকের ওপরে পড়ে যায়।

এতে ওমর ফারুক গুরুতর আহত হন। পরে অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News