বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

মোহনগঞ্জে দোকানের ভেতর থেকে টাকাসহ ০২ অনলাইন জুয়াড়ি আটক

মোহনগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২৭০ পঠিত

নেত্রকোনার মোহনগঞ্জ থেকে বিপুল টাকাসহ দুই অনলাইন জুয়াড়িকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন),পরে তাদের মোহনগঞ্জ থানায় সোপর্দ করা হয়। বৃহস্পতিবার ২০ জুলাই দুপুরে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়,আটকৃতরা হলেন : বারহাট্টা উপজেলার ধনপুর গ্রামের মো.মমিন মিয়ার ছেলে মো.শুভ মিয়া (২৪)ও একই গ্রামের মো.সবুজ মিয়ার ছেলে মো. সাজু মিয়া (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে : মোহনগঞ্জ পৌরশহরের বড় মসজিদ মার্কেটের একটি দোকানের ভেতর অনলাইন জুয়া চলছে। এমন গোপন সংবাদে ময়মনসিংহের মুক্তাগাছায় কর্মরত এপিবিএন’র এসআই সৈয়দ আসাদুজ্জামানের নেতৃত্বে মঙ্গলবার রাত ৯টার দিকে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হাতেনাতে ওই দুই জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের হাতে থাকা মোবাইল তল্লাশি করে জুয়ার অ্যাপ ও বিভিন্ন আইডিতে প্রায় ৩৭ লাখ টাকা পাওয়া যায়। পরে তাদের আটক করে মোহনগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও জুয়া আইনে মামলা দায়ের করেন এপিবিএন’র এসআই সৈয়দ আসাদুজ্জামান।

এসআই সৈয়দ আসাদুজ্জামান বলেন : আটক দুই যুবক এলাকায় অনলাইন জুয়ার ডিলার হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে এলাকায় তারা অনলাইনে জুয়া খেলা পরিচালনা করে আসছে। তাদের আইডিতে লাখ লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা এসব স্বীকার করেছে।

ওসি মো. রফিকুল ইসলাম বলেন: আটক দুইজনকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News