বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

নেত্রকোনায় ১৫০ জন অসহায় ছিন্নমূল মানুষের আর্থিক অনুদানের চেক বিতরন

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৩০৩ পঠিত

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সারা বিশ্বের কাছে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন।

খুদা ও দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ বিনির্মাণে তার বলিষ্ঠ নেতৃত্ব সারা বিশ্বে আজ এক অনুকরণীয় দৃষ্টান্ত।

আজ শনিবার সকাল সাড়ে ১১টায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় দরিদ্রদের মাঝে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের আর্থিক অনুদানের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

নেত্রকোনা সদর উপজেলার নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে ১৫০ জন অসহায় ছিন্নমূল মানুষের প্রত্যেককে পাঁচ হাজার টাকার চেক হাতে তোলে তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ,পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ,জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার সজল,পৌরসভা মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান,জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মানিক,জেলা রেড ক্রিসেন্ট সেক্রেটারি গাজী মোজাম্মেল হোসেন টুকু,জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আউয়াল শাওন প্রমূখ

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News