বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ফরিদপুরে ডিডি হেফাজতে ছাত্রলীগ নেতা প্রান্ত মৃত্যুর ঘটনায় – ওসি প্রত্যাহার চট্রগ্রামে গ্রেফতারের পরদিনই কারাগারে যুবলীগ নেতার মৃত্যু নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার ৩য় ও শেষ দিনের কার্যক্রম সম্পন্ন আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোনা জেলা আ.লীগের পক্ষথেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ  আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের আরও ৩ মামলায় জামিন আবেদন দীপু মনির নেত্রকোনায় ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২ মাদক কারবারি  ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে আ.লীগের দোসর আখ্যা দিয়ে সাংবাদিকের উপর হা-ম-লা নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ও প্রাথমিক বাছাই পর্বের ২য় দিনের কার্যক্রম সম্পন্ন

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ ও মানববন্ধন

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৩৬২ পঠিত

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জুন) দুপুরে নেত্রকোনা জেলায় কমর্রত সাংবাদিকবৃন্দের আয়োজনে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে অংশ নেন জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

মানববন্ধনে নেত্রকোনা এনটিভির স্টাফ রিপোর্টার ভজন দাসের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী,যমুনা টিভির জেলা প্রতিনিধি কামাল হোসাইন,চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি সোহান আহমেদ কাকন,

জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি শ্যামলেন্দু পাল,মাই টিভির জেলা প্রতিনিধি ইউরো আনিস,চ্যানেল আই জেলা প্রতিনিধি জাহিদ হাসান,এস এ টিভির জেলা প্রতিনিধি দেবল চন্দ্র দাস, একাত্তর টিভির সুব্রত সুমন,ইন্ডিপেন্ডেন টিভির জেলা প্রতিনিধি লাবলু পাল,দেশ টিভির জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান খোকন,

বৈশাখী টিভির জেলা প্রতিনিধি সানি, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল আরিফ জুয়েল, দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি সালা উদ্দিন রুবেল, একুশে টিভির জেলা প্রতিনিধি মনোরঞ্জন সরকার, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল খান দূর্জয়, দৈনিক আনন্দবাজার পত্রিকার জেলা প্রতিনিধি সোলায়মান হাসান রুবেল, এটিএন বাংলা জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, ডেইলি নেত্র নিউজের সম্পাদক ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি মেহেদী হাসান।

গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি রাজিব সরকার,ফাল্গুনী টিভির জেলা প্রতিনিধি হাবিবুর রহমান রতন, দৈনিক নবরাজ পত্রিকার জেলা প্রতিনিধি খান সোহেল, আনন্দ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রহমান, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম মনি প্রমূখ।

মানববন্ধনে সাংবাদিকরা বক্তব্যে বলেন, সাংবাদিক নাদিম হত্যার বিচারকার্যটি সাগর-রুনির মতো দেখতে চাইনা। দ্রুত সময়ের মাঝে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ নির্মম ওই হত্যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই, এসময় নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি কলি হাসানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতারা। অন্যথায় সারাদেশের সাংবাদিকদের নিয়ে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

মানববন্ধন শেষে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে সড়কে নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকাণ্ডের জরুরী ভিত্তিতে ফাঁসির দাবিতে এসময় ৫ মিনিট সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে সাংবাদিক নেতারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News