মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে মৃত্যুর মিছিল থামাতে পূর্বধলায় মানববন্ধন কর্মসূচি পালিত

রুহুল সরকার পূর্বধলাপ্রতিনিধি :
  • আপডেট : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২৬৮ পঠিত

নেত্রকোণার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের একিয়ারকান্দা রেলক্রসিং এলাকায় আজ শনিবার (১৭ জুন) সকালে এক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।

সড়কটিতে মৃত্যু, আহত ও নিয়মিত দুর্ঘটনা বন্ধ এবং একিয়ারকান্দা রেলক্রসিংয়ের উভয়পাশের সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে স্থানীয় জনগণের উদ্যোগে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশে ক্ষেতমজুর সমিতিরি সহ সাধারন সম্পাদক অর্ণব সরকার, পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল।

স্থানীয়দের পক্ষে বক্তব্য রাখেন কাজিম উদ্দিন, নাজিম উদ্দিন, মো ফারুক, সোহেল, হেলাল, আলেক মিয়া, আ. রহমান, আজিজুল হক, হাসিম, কাইয়ুম, কাছম আলী, রুক্কু মিয়া, হারেছ, সিদ্দিক, মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী রনি, শফিক, শান্ত, জুয়েল, লিটন, প্রমুখ। মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক একটি মৃত্যু ফাঁদ, আর একিয়ারকান্দা রেলক্রসিং এলাকাটি ইতিমধ্যে ভয়ংকর স্পট হিসেবে চিহ্নিত হয়ে পড়েছে।

এ সড়কটি দিয়ে প্রতিদিন শত শত বালুবাহী ট্রাক চলাচল করে। যার কারনে রেলক্রসিংয়ের উভয় পাশে ইট ও খুয়া উঠে গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে। কখনো কখনো ট্রেন থামিয়ে যানবাহন পার করার দৃশ্যও দেখা গেছে। এছাড়া এ সড়কটিতে দুর্ঘটনায় মৃত্যুর মিছিল থামছেই না।

১৫ জুন বৃহস্পতিবার রাতে এই সড়কটিতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরিদ-উজ্জামান রিফাতের মৃত্যু সকলকে কাঁদিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নজন নিয়মিত লেখালেখি করছেন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষনে।

হতাহত বন্ধে স্থানীয় প্রশাসন ও নীতি নির্ধারকের দৃষ্টি আকর্ষন করেন বক্তারা। এ সময় ট্রাক, সিএনজিসহ বিভিন্ন যানবাহনের চালকদের সতর্ক ও সচেতন হয়ে যানবাহন চালানোর পরামর্শ দেওয়া হয়।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News