সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

স্মার্ট বাংলাদেশগড়ার নিয়েই কাজ করছে সরকার : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অনলাইন ডেস্ক :
  • আপডেট : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৩১৪ পঠিত

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সরকার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার কৌশল প্রণয়নে কাজ করছে।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্যে প্রস্তাবিত ৭.৬১ লাখ কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপনকালে মন্ত্রী এ কথা বলেন, তিনি স্মার্ট বাংলাদেশের রূপরেখা মনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে আমরা একটি কৌশল প্রণয়নে কাজ করছি।

কামাল জানান: বাজেট বক্তৃতায় মধ্যম মেয়াদী নীতি কৌশল সম্বলিত ‘মিডিয়াম টার্ম ম্যাক্রো ইকোনমিক পলিসি স্টেটমেন্ট (এমটিএমপিএস) রয়েছে।

তিনি আরো বলেন: এই নীতি কৌশল দেশের সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলোকে বিবেচনায় নিয়ে আমাদের মধ্যমমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক উদ্দেশ্যগুলোকে বিশদভাবে বর্ণনা করে।

তিনি উল্লেখ করেন,বর্তমান চ্যালেঞ্জ হলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ,চলতি হিসাব ভারসাম্য পরিস্থিতির উন্নয়ন এবং বৈদেশিক বিনিময় হার স্থিতিশীল রাখা।

তিনি আরো বলেন : সামনের দিনগুলোতে এলডিসি থেকে টেকসই উত্তরণ এবং উত্তরণ পরবর্তী বাস্তবতা মোকাবেলার কৌশলগুলো এখনই নির্ধারণ করা দরকার। বিশেষ করে শুল্ক যৌক্তিকীকরণ,রাজস্ব ঘাটতি পূরণের জন্যে দেশীয় সম্পদ সংগ্রহ,ভর্তুকি প্রত্যাহার বা নগদ সহায়তা বা বিকল্প অনুসন্ধান ইত্যাদি এখন থেকেই বিবেচনা করা উচিত।

কামাল বলেন: জিডিপির শতাংশ হিসেবে রাজস্বের পর্যাপ্ত প্রবৃদ্ধি, সরকারি ব্যয়ের দক্ষতা নিশ্চিত করা এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক অর্থায়ন সহজতর করা এবং সামাজিক নিরাপত্তা ব্যয় মেটাতে ও প্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে প্রয়োজনীয় সম্পদের যোগানের জন্যে দেশি ও বিদেশি বিনিয়োগ আকষর্ণের ওপর জোর দেয়া উচিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News