সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

নেত্রকোনা বিভিন্ন মামলায় ১০ উপজেলার বিএনপির ৩২ জন নেতাকর্মী গ্রেফতার

অনলাইন ডেস্ক :
  • আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৩২৬ পঠিত

নেত্রকোনার ১০ উপজেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বাসা বাড়ীতে অভিযান চালিয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৩২ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক সাংবাদিকদের জানান, শনিবার জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচীকে বানচাল ও নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতংক সৃষ্টির লক্ষ্যে গত বৃহস্পতিবার রাতে জেলার ১০ উপজেলার বিএনপির নেতাকর্মীদের বাসা-বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে নেত্রকোনা সদর উপজেলায় ৯ নেতাকর্মীকে, দূর্গাপুর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল আলম ভূঁইয়াসহ ২ নেতাকে, কলমাকান্দা উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক এম এ মতিনসহ ৫ নেতাকর্মীকে, কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালসহ ৫ নেতাকর্মীকে, মোহনগঞ্জ উপজেলায় বিএনপির ৬ নেতাকর্মীকে, মদন উপজেলায় ২ নেতাকর্মীকে, আটপাড়ায় ২ নেতাকর্মীকে, পূর্বধলায় ১ নেতাকে গ্রেফতার করেছে।

বিএনপি কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল বলেন, বিএনপির আহুত কর্মসূচি বানচাল, চলমান আন্দোলনকে বাধাঁগ্রস্থ করার এবং ক্ষমতা ঠিকে থাকার নীল নকশা বাস্তবায়ন করতে সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনীকে অন্যায় ভাবে ব্যবহার করে দলের নিরীহ নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক মামলা দিয়ে রাতের আধারে তাদের বাসা বাড়িতে গিয়ে গণগ্রেফতার করেছে।

তিনি আরো অভিযোগ করেন, গ্রেফতারকৃতদের আজ শুক্রবার আদালতে আনা হলে আইনী সহায়তা প্রদানের জন্য আইনজীবী ফোরামের সদস্য এডভোকেট আব্দুর রাজ্জাক ও এডভোকেট খোকন এগিয়ে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে মারধর করেছে।

এ ব্যাপারে নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ লুৎফুর রহমানের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, বিভিন্ন মামলা ও নাশকতার অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News