মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে তিন সন্তানের জননীকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর আজব কাণ্ড নেত্রকোনায় হেরোইন পাচারকালে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতাসহ আটক ০৩ নেত্রকোনা সদর হাসপাতালে চুরির অভিযোগে এক নারী আটক নেত্রকোনায় জমি-সংক্রান্ত জেরে বসতঘরে যুবককে গলা কেটে হত্যা যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধদিবস পালিত রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, সাহাবুদ্দিন বললেন ‘সম্পূর্ণ কাল্পনিক নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত -১ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ১০১ তম জন্মদিন আজ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দিয়ে চাকরিচ্যুত হলেন ৩ জন

কৃষকের ধান কেটে দিলো হাবিপ্রবি ছাত্রলীগ

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৩৪৮ পঠিত

কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে।

সোমবার (৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়নের সাথীপুর গ্রামের দরিদ্র কৃষক সুভাষ চন্দ্রের ২০ শতাংশ জমির ধান কেটে দেন তারা।

সুবিধাভোগী কৃষক সুভাষ চন্দ্র বলেন, আমি গরিব মানুষ, এতোগুলো ধান কাটতে গেলে আমার টাকা খরচ হতো। আমার ভালোই উপকার হলো। ছাত্রলীগকে ধন্যবাদ।

এসময় সাংবাদিকদের বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের নেতা ও বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের সাংগঠনিক সম্পাদক মোর্শেদুল আলম রনি বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে আমরা দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছি। বেশ ভালো লেগেছে। আমরা ভবিষ্যতেও কেন্দ্রীয় ছাত্রলীগের যেকোনো নির্দেশনা মানতে বদ্ধপরিকর।

এই কর্মসূচিতে ছাত্রলীগের ইলিয়াস দেওয়ান, সাব্বির মাহমুদ শুভ, মশিউর রহমান মোমিন, জুয়েল রানা, মুন্না, বকুল, শুভ্র, মামুন, সজিব, অনিক, ফরহাদ, মাহবুবসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব আহ্বান ও অনুরোধ জানানো হয়। এতে বলা হয়, ‘ছাত্রলীগের সংকল্প, অতীতের ন্যায় এ বছরও ছাত্রলীগের নেতা-কর্মীরা ধান কেটে কৃষকের কাছের বন্ধুতে পরিণত হবে।’

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News