আদীব হাসান শাকিব নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনায় মাদক ও ইভটিজিংবিরোধী সচেতনতামূলক সেমিনার, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার চল্লিশা এলাকায় হেনা ইসলাম কলেজে রাবেয়া মহিলা ও যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন: নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিজা খাতুন। রাবেয়া মহিলা ও যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হেনরী আমিন পপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: রাবেয়া মহিলা ও যুব উন্নয়ন সংস্থার উপদেষ্টা মো. রেজওয়ান উল ইসলাম (রাকিব), মহিলা বিষয়ক অধিদপ্তর নেত্রকোণার উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুর রউফ সরকার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক, নেত্রকোণা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরুজ্জামান এবং বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক সুব্রত কুমার কর। এ ছাড়া অনুষ্ঠানে জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাদিকুর রহমান খান, মো. আজহারুল ইসলাম , মো. রফিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাদক ও ইভটিজিংয়ের ক্ষতিকর দিক, তরুণ-তরুণীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়।
এসময় বক্তারা বলেন: মাদক ও ইভটিজিং প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে তাদের নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ