
বিশেষ কায়দায় মোটর সাইকেলের ইঞ্জিলে করে বিপুল পরিমাণ ইয়াবা পাচারকালে কুখ্যাত দুই মাদক কারবারিকে আটক করেছে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃত উভয়েই বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম এলাকার বাসিন্দা। তাদের মধ্যে মো: সোহেল মিয়া মৃত-মোফাজ্জল হোসেনের ছেলে অপরজন খাইরুল ইসলামের ছেলে মোঃ সজীব।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশিকালে ৭ হাজার পিস ইয়াবাসহ ০২ জনকে আটক করা হয়। এসময় তিনটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২৮লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে নেত্রকোণা মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ