মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে মিল রেখে সারা দেশের ন্যায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি নেত্রকোণায় ১৩ জুন রোজ শনিবার নেত্রকোনা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গন ও বাইপাস এলাকায় উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ডাক্তার আনোয়ারুল হক ।
আরো উপস্থিত ছিলেন: নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান নুরু, অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী, বিএনপি নেতা এডভোকেট মাহফুজুল হক, শফিকুল কাদের সুজা, মনিরুজ্জামান দুদু, তাজ উদ্দিন ফারাস সেন্টু, মোয়াজ্জেম হোসেন, ছাত্রদল নেতা অনিক মাহাবুব চৌধুরী, শামছুল হুদা শামিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্র গেছে :নেত্রকোনা সদর উপজেলার উপজেলা পরিষদ প্রাঙ্গন ও বাইপাস এলাকা ছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ১ হাজার বৃক্ষ রোপন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ