নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ধনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্টে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মো. মবিন মিয়া (পিতা: গোলাপ বেপারী), গ্রাম: নয়ানগর নয়াহাটি, উপজেলা: ইটনা, জেলা: কিশোরগঞ্জ, ধনু নদী থেকে বালু উত্তোলনের সময় হাতেনাতে আটক হন।
পরে খালিয়াজুরী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এম এ কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩-এর ১৫(১) ধারা অনুযায়ী মবিন মিয়াকে দুই লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এম এ কাদের বলেন: পরিবেশ ও নদী রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিকে নেত্রকোণা জেলা কারাগারে পাঠানোর জন্য খালিয়াজুরী থানাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ