নেত্রকোনার আটপাড়ায় যোগিরনগুয়া গ্রামেরকা শেমের বাড়ি থেকে পাঁচ জুয়ারী কে গ্রেপ্তার করেছে আটপাড়া থানা পুলিশ।
রেববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাঁদের আদালতে সোপার্দ করা হয়। আটক পাঁচজন হচ্ছেন যোগিরনগুয়া গ্রামের ৬নং দুওজ ইউনিয়ন বিএনপির ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওয়ালু মিয়া,মহেশ্বর খিলা গ্রামের জজ মিয়া, সাফায়েত,কাশেম, হায়দার,
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে :দীর্ঘদিন তারা যোগিরনগুয়া গ্রামে জুয়ার আসরে জুয়া খেলছিল, গোপন সূত্রে এ খবর পেয়ে আটপাড়া থানা পুলিশ রোববার রাতে সেখানে অভিযান চালায়, অভিযানে তাঁদের আটক করা হয়,এ সময় ১ হাজার ৪৯০ টাকা এবং জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়৷
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন: গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে। এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ