শিক্ষার্থীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে তাদেরকে আটক করা হয়।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেনআ টকৃতরা হলেন: কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার মোজাহিদ (২২) ও শেরপুর সদরের ইমন মিয়া (২৫)।
স্থানীয় লোকজন পুলিশ ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে: ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেন থেকে এক শিক্ষার্থীর মোবাইফোন কৌশলে ছিনতাই করে একটি চক্র। ট্রেনটি ভোর ৬টার দিকে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছার পর ওই শিক্ষার্থী পুলিশ ফাঁড়িতে গিয়ে এ বিষয়ে অভিযোগ করেন।
অভিযোগ পেয়েই ভুক্তভোগী শিক্ষার্থীকে নিয়ে ছিনতাইকারীদের ধরতে নিয়ে স্টেশন এলাকায় অভিযান চালায় পুলিশ। প্রথমে মোজাহিদ নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে ইমন নামে অপর ছিনতাইকারীকে আটক করে পুলিশ।। জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেছে তাদের কাছ থেকে মোবাইলফোনটি উদ্ধার করে ওই শিক্ষার্থীর কাছে ফিরিয়ে দেয় পুলিশ। এ ঘটনায় আটক দুই ছিনতাইকারীকে ময়মনসিংহ রেলওয়ে থানায় পাঠানো হয়েছে।।
এই বিষয়ে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন জানায় : আটকরা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। গফরগাঁও থেকে ছিনতাইয়ের উদ্দেশ্য ট্রেনে ওঠে তারা। পরে সুযোগ মতো ওই শিক্ষার্থীর মোবাইলফোন ছিনতাই করে। অভিযোগ পেয়ে দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের ময়মনসিংহ রেলওয়ে থানায় পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ