গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের হারবাইদ দারুল উলুম ফাজিল (বি,এ) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আজ সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: পূবাইল থানা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক উক্ত প্রতিষ্ঠানের সভাপতি অধ্যক্ষ এম জাহিদ আল মামুন, অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা আলমগীর হোসাইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন: পূবাইল থানা আ'লীগের সভাপতি আজিজুর রহমান শিরিষ,
৪০.৪১ ও ৪২ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকী জুলি, পূবাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাইয়ুম খান, মেঘনা টেক্সটাইল মিলের পরিচালক সালাউদ্দিন সরকার, সাবেক কাউন্সিলর বজলুর রহমান বাছির,৪২ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক শাহিনুল ইসলাম শাহীন,আল আমিন ভূঁইয়া প্রমূখ ও পূবাইল থানা আ'লীগ ও মহিলালীগসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ