
হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন।শীতের এই তীব্রতা আরো বেশি তীব্র হয় নিম্ন ও স্বল্প আয়ের মানুষদের জন্য।শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষের কিছুটা উষ্ণতা ছড়াতে তাদের পাশে নেত্রকোনার পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ।
নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নেত্রকোণার পূর্বধলায় অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন: পূর্বধলায় থানার অফিসার ইনচার্জ জনাব রাশেদুল ইসলাম ।
তীব্র এ শীতে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে নেত্রকোণা জেলা পুলিশের পক্ষ থেকে ধারাবাহিকভাবে এই কার্যক্রম অব্যাহত আছে।আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কাজে সব সময় মানুষের পাশে রয়েছে জেলা পুলিশ,নেত্রকোণা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ