নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের ছয়দুন গ্রামের তবিয়ারগাতী পাড়ার বাদশা মিয়া হত্যায় থানায় মামলা হয়েছে।
সোমবার(৩০ অক্টোবর) রাতে বাদশা হত্যা মামলাটি সারোয়ারকে (২২) প্রধান আসামী করে আরো ৫জন মোট ৬ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামি করে দায়ের করেছেন বাদশা মিয়ার মা মোছা.আয়শা আক্তার।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে বাদশা(২০) হত্যা মামলার প্রধান আসামি মোঃ সারোয়ার (২২) মিয়াকে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ।
মামলার দায়িত্বে থাকা কেন্দুয়া থানার সাব ইন্সপেক্টর মোঃ আব্দুল জলিল জানান, মামলার ১২ ঘন্টার মধ্যে প্রধান আসামী সারোয়ার গ্রেফতার হয়েছে। এটি পুলিশের একটি সফল অভিযান। আশা করি বাকীদেরও খুব শীঘ্রই গ্রেফতার করা সম্ভব হবে।
উল্লেখ্য: কেন্দুয়া উপজেলায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে আশরাফুল বাদশা (১৮) এক যুবকের খুনের ঘটনা ঘটেছে। নিহত বাদশা উপজেলার মোজাফরপুর ইউনিয়নের ছয়দুন গ্রামের তবিয়ারগাতী পাড়ার আবুল কাশের ছেলে। ঘটনাটি ঘটেছে; রবিবার(২৯অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মোজাফরপুর ইউনিয়নের ছয়দুন গ্রামের তবিয়ারগাতী পাড়ায়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ