গাজীপুর প্রেস ক্লাবের উদ্যোগে আজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পন ও ফাতেহা পাঠ করা হয়েছে।
প্রেসক্লাবের সদস্য বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সকালে গাজীপুর থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে গিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করেন। প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এনামুল হক,সম্পাদক মাহতাবউদ্দিন আহমদ সমাধি সৌধে সংরক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
ক্লাবের সভাপতি অধ্যাপক এনামুল হক সাধারণ সম্পাদক মাহতাবউদ্দিন আহমেদ,সাবেক সভাপতি মাসুদুল হক, সহ-সভাপতি এম এ সালাম শান্ত, যুগ্ম সম্পাদক মীর মোহাম্মদ ফারুক,সাংগঠনিক সম্পাদকসহ কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যরা ৩৫ জন এতে যোগদান করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ