আর্জেন্টিনায় শুরু হয়েছে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ২২তম আসর। উদ্বোধনী দিনেই উজবেকিস্তানের বিপক্ষে ২-১ গোলের জয়ে আসর শুরু করেছিল স্বাগতিক আর্জেন্টিনা। অন্যদিকে শুরুটা সুখকর হলো না টুর্নামেন্টটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের।
হারে বিশ্বকাপ শুরু হলো ব্রাজিলের। অনূর্ধ্ব-২০ যুব বিশ্বকাপে পাঁচ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ইতালির কাছে হার মেনেছে সেলেসাওরা। ইতালি জিতেছে ৩-২ গোলে।
রবিবার রাতে আর্জেন্টিনার এস্তাদিও মালভিনাস স্টেডিয়ামে তিন গোলে পিছিয়ে পড়ার দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাধারী ব্রাজিলের যুবারা। কিন্তু শেষ রক্ষা হয়নি।
ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন মার্কোস লিওনার্দো। ইতালির হয়ে জোড়া গোল পেয়েছেন সিজার কাসেদাই এবং একটি গোল করেছেন মাত্তেও প্রাতি।
অন্যদিকে, আর্জেন্টিনায় শুরু হয়েছে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ২২তম আসর। উদ্বোধনী দিনেই উজবেকিস্তানের বিপক্ষে ২-১ গোলের জয়ে আসর শুরু করেছিল স্বাগতিক আর্জেন্টিনা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ