চট্টগ্রামের ফটিকছড়িতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে।
আজ সোমবার (৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার ভূজপুর থানার গহিরা-হেয়াকো সড়কে দাঁতমারার মাল্টা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজের হোসাইন
নিহত দু’জন হলেন- দাঁতমারা ইউপির ৪নং ওয়ার্ড চুড়ামনি এলাকার মো. আব্দুল করিমের ছেলে সাহাব উদ্দিন (২০) ও একই এলাকার মনু মিয়ার ছেলে দৌলত খান (২৪)। তারা উভয়ে মোটরসাইকেল আরোহী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রামগড়গামী যাত্রীবাহী একটি বাস বিপরীতমুখী দ্রুতগামী মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে মোটরসাইকেলটি বাসের চাকার নিচে ঢুকে যায়। এ সময় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে দুজনকে হাসপাতালে পাঠালেও চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাসটি আটক করেছে পুলিশ তবে চালক পলাতক রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ