রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

আল্লাহ আছেন নির্দোষ হয়েও আজ আমি অপরাধী

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩০ পঠিত

পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে করা একটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী নিম্ন আদালতে হাজিরা দিয়ে জামিন পেয়েছেন। একই সঙ্গে আদালত তার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন মঞ্জুর করেছেন। ফলে মামলার বিচার শুরুর আগ পর্যন্ত তার পক্ষে আইনজীবী আদালতে উপস্থিত হতে পারবেন।

আদালত থেকে বেরিয়ে আইভী বলেন: আমি সবসময় নারায়ণগঞ্জে হত্যা, অন্যায়, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আজ আমিই নাকি অপরাধী। যাই হোক, এর বিচার আল্লাহ আছেন,আমার নারায়ণগঞ্জবাসী আছেন, তারা দেখবেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূরুল হুদা চৌধুরীর আদালতে হাজির হন আইভী। শুনানি শেষে আদালত তার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন মঞ্জুর করেন এবং মামলায় জামিন প্রদান করেন।

আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ বলেন, সদর মডেল থানায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করেছেন। অভিযোগপত্রে সেলিনা হায়াৎ আইভীসহ ৬৯ জনকে আসামি করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন: মামলার এজাহারে সেলিনা হায়াৎ আইভীর নাম ছিল না। তবে গত বছরের ১৮ নভেম্বর তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দীর্ঘ ৩৯১ দিন কারাগারে থাকার কারণে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। সেই বিষয়টি আদালতের নজরে এনে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

হাজিরা শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে আইভী বলেন: আমি সবসময় নারায়ণগঞ্জে হত্যা, অন্যায়, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আর আজ আমিই অপরাধী! যাই হোক, এর বিচার আল্লাহ আছেন, আমার নারায়ণগঞ্জবাসী আছেন, তারা দেখবেন।

বক্তব্য শেষ করে তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করে দেওভোগের নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।
এর আগে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে আইভীর অনুসারী নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে আদালত চত্বরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে গ্রেপ্তার হন সেলিনা হায়াৎ আইভী। পরে হত্যা, হত্যাচেষ্টা ও সহিংসতার অভিযোগে মোট ১২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এর মধ্যে ৫টি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। দুই দফায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর নতুন কোনো মামলায় তাঁকে গ্রেপ্তার না দেখানোর নির্দেশ দিলে তাঁর মুক্তির আইনি জটিলতা দূর হয়।দীর্ঘ ৩৯১ দিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি থাকার পর গত ৩ জুন জামিনে মুক্তি পান আইভী। মুক্তির ৫৫ দিন পর মঙ্গলবার তিনি আবারও আদালতে হাজিরা দেন।

সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর টানা তিনবার মেয়র নির্বাচিত হন। সর্বশেষ তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News