রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আমিন নামে এক মাদক কারবারিকে ৪৯২টি  ফেন্সিডিল বোতলসহ আটক করেছে নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মোটরসাইকেল চালকদের  হেলমেট ব্যাবহার করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নেত্রকোণা জেলার  পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম ….  উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার 

রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, সাহাবুদ্দিন বললেন ‘সম্পূর্ণ কাল্পনিক

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১১৭ পঠিত

লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ভারতের অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথিত টেলিফোন আলাপের গুঞ্জনকে ‘সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক বলে উড়িয়ে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

বিষয়টি নিয়ে সিনিয়র সাংবাদিক হেলাল উদ্দিনের দাবি, এরই মধ্যে তার একটি ফেসবুক পোস্ট প্রকাশের পর রাষ্ট্রপতি নিজেই তাকে ফোন করে বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন, এমনকি অভিযোগের পক্ষে প্রমাণ থাকলে তা প্রকাশের আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এ বিষয়ে সাংবাদিক হেলাল উদ্দিনের একটি ফেসবুক পোস্ট করেন।

সম্প্রতি আমি একটি পোস্ট করেছিলাম, যেখানে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় রাষ্ট্রপতির সঙ্গে ভারতে অবস্থানরত শেখ হাসিনার কথিত টেলিফোন আলাপের প্রসঙ্গ উল্লেখ করেছিলাম।দেশের একটি জাতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রেক্ষিতেই আমি বিষয়টি সত্য বলে নিশ্চিত হয়েছিলাম।

তবে রাষ্ট্রপতি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে পুরো বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন: এসব সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক। কথা বলতেই হলে বাংলাদেশ থেকেই বলা যায়, লন্ডনে গিয়ে কথা বলতে হবে কেন?

তিনি আরও বলেন: দেশের একটি ইংরেজি দৈনিকে এমন কোনো প্রতিবেদন করেছে, সেটিও আমার নজরে আসেনি। রাষ্ট্রপতি বললেন আপনার প্রতিটি ফেসবুক পোস্ট আমি পড়ি। আপনি আমার আপনজন, হৃদয়ের মানুষ, আত্মীয়। আপনার এমন একটি পোস্টে আমি কষ্ট পেয়েছি, তাই আপনাকে ফোন করলাম।

রাষ্ট্রপতি আরও বলেন: আমি চ্যালেঞ্জ করছি- এ ধরনের অভিযোগের পক্ষে যদি কেউ কোনো তথ্য-প্রমাণ দিতে পারে, তাহলে জনগণের যে কোনো রায় আমি মাথা পেতে নেব।

একপর্যায়ে রাষ্ট্রপতি আবেগাপ্লুত হয়ে বলেন: এই ধরনের ভিত্তিহীন ও কাল্পনিক খবর উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচার করে আমাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমি স্বাস্থ্যগতভাবে খুবই অসুস্থ। স্বাভাবিকভাবে চলাফেরাও আমার জন্য কষ্টকর হয়ে পড়েছে। আমার জন্য দোয়া করবেন। দেশবাসীকেও আমার সুস্থতার জন্য দোয়া করতে বলবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News