
নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় নবাগত জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন: গারো পাহাড় আর হাওর বাওর পরিবেষ্টিত শিল্প, সাহিত্য ও সংস্কৃতির তীর্থ ভূমি হচ্ছে নেত্রকোনা জেলা। ধান আর মাছের উদ্ধৃত্ত জেলা নেত্রকোনা। এ জেলার মানুষ অত্যন্ত সহজ সরল ও শান্তি প্রিয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমার উপর যে বিশ্বাস ও আস্থা রেখে নেত্রকোনার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন।
আমি আমার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নেত্রকোনার সার্বিক উন্নয়নে অবদান রাখায় জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ সমাজের সর্বস্তরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নেত্রকোনা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন: স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান, জেলা প্রেসক্লাবে সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম,সহ সভাপতি জাহিদ হাসান, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, দিলওয়ার খান, নাজমুশ শাহাদাত নাজু, সুজাদুল ইসলাম ফারাস সুজু, মুখলেসুর রহমান খান, চন্দন চক্রবর্তী, ফজলুল হক রোমান, হাফিজ উল্লাহ চৌধুরী আলিম, আল হেলাল তালুকদার, কে এম সাখাওয়াত হোসেন, এ কে এম এরশাদুল হক জনি,মেহেদী হাসান, আবুল কালাম, আব্দুল হান্নান, এ বি চৌধুরী নাদিম ও শাহজাদা আকন্দসহ জেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply