বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে (৮ নভেম্বর ) রোজ শনিবার ছোট বাজারস্থ নেত্রকোনা জেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করে নেত্রকোনা জেলা ছাত্রদল।
এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মো: আনোয়ারুল হক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এসএম মনিরুজ্জামান দুদু, উক্ত আলোচনা সভার সঞ্চালনা করেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম।
এই আলোচনা সভায় বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোকছেদুল আলম রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা )প্রান্ত পাঠান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বি, পৌর ছাত্রদলের সদস্য সচিব মুত্তাকীবিল্লাহ সহ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ