বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ডাকে সারা পেয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে বিএনপি ও সহযোগী জোটের প্রার্থী তালিকা।
তারি ধারাবাহিকতায়: রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বৈঠকে সিলেটের ৪টি আসনে দলের মনোনয়নও চূড়ান্ত করা হয়েছে।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে।
আজ সোমবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারর্পাসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,যিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন।
এরই ধারাবাহিকতায় নেত্রকোনা জেলার ৫ টি আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে নেত্রকোনা-১ জনাব ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা-২ জনাব ডাঃ আনোয়ারুল হক, নেত্রকোনা-৩ জনাব ড. রফিকুল ইসলাম হিলালী, নেত্রকোনা-৪ জনাব লুৎফুজ্জামান বাবর ও নেত্রকোনা-৫ জনাব আবু তাহের তালুকদার প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন ।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, এই প্রার্থী তালিকা জনগণের প্রত্যাশা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রতিফলন হিসেবে গঠিত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ