স্বপ্নের সিড়ি বেয়ে দেশ গড়ায় নিজেদের প্রস্তুত করার আহবান জানিয়ে নেত্রকোণার মোহনগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ (০৭সেপ্টেম্বর ) শনিবার দুপুরে জেলার মোহনগঞ্জ অডিটরিয়ামে ভাটিবাংলা নাগরিক ফোরাম উপজেলাটির বিভিন্ন বিদ্যালয়ের ১১৪ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেয়। এসময় শিক্ষার্থীদের হাতে অতিথিরা ক্রেষ্ট,সনদপত্র ও নিম গাছের চারা তুলে দেন।
উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েনের সভাপতিত্বে সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন: সাবেক কর কমিশনার কাজী ইমদাদুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন : পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুলসহ অন্যরা।
এসময় বক্তারা বলেন: চারদিকে মাদক থেকে শিক্ষার্থীদের দুরে থাকতে হবে। দেশকে আগামীতে নেতৃত্ব দিয়ে উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীরা নিজেদের গড়ে তোলার আহবান জানান বক্তারা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ