নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নুরপুর বোয়ালী গ্রামের পশ্চিম পাড়া এলাকায় এক জনকে গ্রেফতার করেছে খালিয়াজুরী থানা পুলিশ। গ্রেফতার কৃত ব্যক্তি নুরপুর বোয়ালী গ্রামের পশ্চিম পাড়া এলাকার মৃত ওয়াহেদ শেখের ছেলে বাবুল শেখ (৬০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে : ধর্ষিতা শিশুটি কিছুদিন পুর্বে বাবার বাড়ী থেকে নানার বাড়ীতে বেড়াতে আসে মায়ের সঙ্গে। গত ২ সেপ্টেম্বর ( মঙ্গলবার) আনুমানিক বিকাল পাঁচটায় বিস্কুট ও চকলেটের প্রলোভন দেখিয়ে পাশের বাড়ীর বাবুল শেখ ছয় বছরের শিশুটিকে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। এদিকে শিশুটিকে খুঁজে না তার( শিশু) মা পাশের বাড়ীর ধর্ষক বাবুল শেখের ঘরে উলঙ্গ অবস্থায় দেখতে পেয়ে শিশুর মার ডাক চিৎকারে এলকার লোকজন জড়ো হয়ে মেয়েটিকে ধর্ষকের হাত থেকে উদ্ধার করেন।
পরে স্থানীয় মাতাব্বরগণ আপোষ মীমাংসার জন্য চেষ্টা করে কিন্তু ভিকটিমের বাবার আপত্তিতে গত ৩ সেপ্টেম্বর( বুধবার) খালিয়াজুরী থানায় লিখিত করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে থানার উপ-পরিদর্শক মোঃ মঞ্জু মিয়ার নেতৃত্বে ধর্ষককে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে জানতে চাওয়া হলে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মকবুল হোসেন বলেন: ভিকটিমের বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন: ধর্ষককে আইনানুগ ব্যবস্থার সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত আসামীকে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ