ফেব্রুয়ারির নির্বাচন আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এসময় তিনি বলেন: ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে,আর সেই নির্বাচন পাহারা দেবে এ দেশের জনগণ।
আজ (৩০ আগস্ট) শনিবার দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপির সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন তিনি
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি ওঠার বিষয়ে তিনি আরো বলেন: একটি রাজনৈতিক দলের সংবাদ সম্মেলন থেকে বলছে, পিআর না হলে নির্বাচন হতে দেবে না। আমি ঘোষণা দিচ্ছি, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহ খানেক আগে জাতীয় সংসদ নির্বাচন হবে।সেই নির্বাচন কেউ রুখতে পারবে না। সেই শক্তি কারও নাই। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়,তারা নানা বাহানা করছে।
জেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালীর পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর হাসান, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
এছাড়াও বক্তব্য রাখেন : নেত্রকোনা জেলা বিএনপি'র আহ্বায়ক বর্তমান সভাপতি প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক, জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম- আহ্বায়ক. বর্তমান সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির সদস্য সচিব, বর্তমান সাধারণ সম্পাদক প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বর্তমান সাধারণ সম্পাদক প্রার্থী এস এম মনিরুজ্জামান দুদু ও জেলা যুবদল সাবেক ১নং সহ সভাপতি,বর্তমান সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল্লাহ আল মামুন খান রনিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দীর্ঘ ১১ বছর পর নেত্রকোনা জেলা বিএনপির ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গত ২০১৪ সালের ২৫ অক্টোবর সবশেষ সম্মেলন হয় এবং সেই কমিটি ভেঙে ২০১৯ সালের ৬ অগাস্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ