দীর্ঘ সময় পর অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে নেত্রকোনা জেলা বিএনপির বহুল প্রতীক্ষিত সম্মেলন। আগামী শনিবার (৩০ আগস্ট) শহরের মুক্তার পড়া খোলা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মাঠজুড়ে মঞ্চ, ব্যানার,তোরণ ও ফেস্টুনে সেজে উঠেছে চারপাশ।
সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে প্রাণচাঞ্চল্য, উৎসাহ-উদ্দীপনা ও নতুন নেতৃত্ব নির্বাচনের আগ্রহ। সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে দুই জন ও সাধারণ সম্পাদক পদে তিন জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সভাপতি পদে প্রার্থীরা হলেন : নেত্রকোনা জেলা বিএনপি'র সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ও নেত্রকোনা জেলা বিএনপি'র আহ্বায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। বর্তমান নেত্রকোনা জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম- আহ্বায়ক। সাবেক,সাধারণ সম্পাদক নেত্রকোনা জেলা বিএনপি ও নেত্রকোনা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এড. মাহফুজুল হক।
সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন : বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বর্তমান নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব, ড. রফিকুল ইসলাম হিলালী, যুগ্ম আহ্বায়ক নেত্রকোনা জেলা বিএনপি, সাবেক, সাংগঠনিক সম্পাদক,নেত্রকোনা জেলা বিএনপি। সাবেক সভাপতি, নেত্রকোনা জেলা ছাত্রদল,সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ,ঢাকা বিভাগের সহ - সাংগঠনিক সম্পাদক,এস এম মনিরুজ্জামান দুদু ও নেত্রকোনা সদর পৌরসভার বিএনপির মনোনীত মেয়র নমিনি ও নেত্রকোনা জেলা যুবদল সাবেক ১নং সহ সভাপতি কারা নির্যাতিত নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি।
নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায় : এ সম্মেলনকে ঘিরে সাধারণ কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে নেতা-কর্মীরা এমনটাই মনে করছেন, এ সম্মেলনে কাউন্সিলরদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। সব মিলিয়ে ১২ বছর পর হতে যাওয়া সম্মেলন ঘিরে নেত্রকোনা শহর এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ