ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৭ নং ওয়ার্ডে একটি মর্মান্তিক ঘটনায় মা ও তার দুই শিশু সন্তানকে জবাই করে হত্যা করা হয়েছে।
নিহতরা হলেন: রফিকুল ইসলামের স্ত্রী ময়না বেগম (২৫), তাদের কন্যা রাইসা (৭) এবং পুত্র নিরব (২) রফিকুল ইসলামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকায়।
ঘটনাটি গত রবিবার রাতে হৃদয় হাসান হাইয়ুমের বাসার ভাড়াটিয়া রফিকুল ইসলামের বাসায় ঘটেছে। রফিকুল ইসলাম ভালুকার একটি মিলে কাজ শেষে সোমবার সকালে বাড়ি ফিরে দেখেন দরজায় তালা মারা। তালা ভেঙে ঘরে ঢুকেই তিনি তার স্ত্রী ও সন্তানদের জবাই করা মৃতদেহ দেখতে পান।
তাৎক্ষণিকভাবে তিনি পুলিশকে খবর দেন।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে থেকে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ