নেত্রকোনায় সোয়া ১৪ কেজি গাঁজাসহ দুজন মদক কারবারিকে গ্রেফতার করেছে ময়মনসিংহের র্যাব-১৪ (সিপিএসসি)।
জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ ৮৫ হাজার টাকা। গ্রেফতারকৃত দুই মাদক কারবারি হলেন: আব্দুল আলিমের ছেলে রাশেদ খান (২২) ও সেলিম ভুঁইয়ার ছেলে মো. আশিক (২৪)। তারা দুজনে ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানাধীন সৈয়দাবাদ গ্রামের বাসিন্দা।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে ময়মনসিংহের র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান মিডিয়া অফিসার।
এরআগে গত বুধবার আনুমানিক রাত ৯টার দিকে নেত্রকোনার সদর থানাধীন সিংহের বাংলা ইউনিয়নের ফরিদপুর গ্রামে নুর উদ্দিন (রঃ) ক্বওমী মহিলা মাদরাসর বালক হিফজ বিভাগের সামনে অভিযান পরিচালনা করে ওই দুজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। এসময় আরেক মদক কারবারি রুহীগ্রামের আব্দুল মালেক মাষ্টারের ছেলে মামুনকে দাওয়া করে র্যাব,মামুন পালিয়ে যায়।
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়: গ্রেফতারকৃত মাদক কারবারিদেরকে নেত্রকোনা সদর থানায় মামলা দায়ের পূর্বক আলামতসহ হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ