নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর সীমান্তে দিয়ে ২২ জন নারী, ৯ জন পুরুষ ও ১ জন শিশুসহ মোট ৩২ জন বাংলাদেশীকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ।
মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে জেলার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
বিজিবি জানায়: বিজয়পুর বিওপির ১১৪৮/৬ এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জগৎকূড়া এলাকায় পুশ ইন করানো হলে তাদের আটক করে বিজিবি। আটকদের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।
তাদের বাড়ি টাঙ্গাইল,বাগেরহাট, সাতক্ষীরা,যশোর নড়াইল, ঢাকা, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, শেরপুর ও দিনাজপুর জেলাসহ বিভিন্ন এলাকায়। এই বিষয়ে কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন: তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পরিষদ ডাক বাংলোতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় নিশ্চিত করা হবে
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ