সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু 

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২৮৭ পঠিত

নেত্রকোনা সদরের সতরশ্রী এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি (৫০) নিহত হয়েছেন। ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ,আজ মঙ্গলবার সকালে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে গতকাল সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ  সূত্রে জানা যায় : ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সোমবার রাত ৮টার দিকে নেত্রকোনার সতরশ্রী পৌঁছালে অজ্ঞাত ওই ব্যক্তি কাটা পড়ে মারা যান। খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এসআই মোবারক হোসেন আরো বলেন: স্থানীয় লোকজনের মাধ্যমে জেনেছি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন কয়েক দিন ধরে এলাকার লোকজন তাকে স্থানীয় বাজারে ঘোরাঘুরি করতে দেখেছেন। তবে কেউই তাঁকে চেনেন না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News