সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

বাড়িতে একা পেয়ে কিশোরী ধর্ষণচেষ্টা বাধা দেওয়ায় মারধরের অভিযোগ 

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩৪২ পঠিত

নেত্রকোণার আটপাড়া উপজেলায় বাড়িতে একা পেয়ে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তরুণের বিরুদ্ধে। ধর্ষণে বাধা দিলে তাকে মারধরও করা হয় বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার একটি গ্রামে ঘটনার পর কিশোরীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী।

ঘটনার পর থেকে ২১ বছর বয়সি ওই তরুণ পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।পুলিশ ও শিশুটির স্বজনরা জানান : সন্ধ্যার দিকে বাড়িতে একা পেয়ে ওই তরুণ শিশুটিকে জোর করে ধর্ষণ করেন। বাধা দিলে শিশুটিকে মারপিট করা হয়। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে ওই তরুণ পালিয়ে যান।পরে রাত ১টার দিকে শিশুটিকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান চিকিৎসক। বুধবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক বলেন: ঘটনার খবর পেয়ে শিশুটির বাড়িতে যাই। শিশুটির শরীর ও মুখে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি। এ ঘটনার বিচার হওয়া দরকার। ওই তরুণকে গ্রেপ্তারের দাবি করছি।পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার বলেন:ধর্ষণের ঘটনায় জড়িত তরুণকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। মামলা প্রক্রিয়াধীন

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News