বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

মদনে যৌথ অভিযানে দেশীয় অস্ত্র-ইবাসহ মাদক কারবারি আটক 

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৮৩ পঠিত

নেত্রকোনার মদনে যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও ২৪৩ পিস ইয়াবাসহ নূর আহম্মদ (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। আজ শনিবার (২ নভেম্বর) ভোরে উপজেলার চাঁনগাও ইউনিয়নে শাহপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়িতে তাকে আটক করা হয়।

মদন থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশ কুমার দে এ তথ্য নিশ্চিত করেন।আটক নূর আহম্মদ মদন উপজেলার চাঁনগাও ইউনিয়নের শাহপুর গ্রামের মো. শামছুদ্দিনের ছেলে।

আটক নূর আহম্মদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার করছে। প্রতিদিনের মতো শনিবার ভোরে নূর আহম্মদ তার নিজ বসত বাড়ির গোয়াল ঘরে মাদক বিক্রি ও সেবনের প্রস্তুতি নেয়। এদিকে সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দল খবর পেয়ে অভিযান চালিয়ে নূর আহম্মদকে আটক করে।

এসময় তার কাছ থেকে ২৪৩ পিস ইয়াবা, দেশীয় অস্ত্র (বল্লম, দা, চাকু) ও মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করে। পরে নূর আহম্মদকে মদন থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলার প্রস্ততি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News