মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হয়েও দেশের রাজনৈতিক মাঠ আওয়ামী লীগের দখলে বিএনপি সরকারের ১০০ দিনে, ৬০৫টি খুন ও ১৯৬টি অপহরণ ভয়ংকর তথ্য দিল টিআইবি নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নেত্রকোনায় সেনাবাহিনীর সহায়তায় ভারতীয় চিনিভর্তি ট্রাক জব্দ 

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৩১৬ পঠিত

নেত্রকোনায় সেনাবাহিনীর সহায়তায় পাচারকালে একটি ট্রাকভর্তি ভারতীয় চিনি জব্দ করেছে মডেল থানার পুলিশ। শুক্রবার (৩০ আগস্ট) সকালে নেত্রকোনা সদর উপজেলার গজিনপুর মোড় থেকে চিনিভর্তি ট্রাকটি জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

তবে ট্রাক জব্দ করলেও চালকসহ জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে ট্রাকে কতগুলো বস্তা রয়েছে তা জানা সম্ভব হয়নি। এদিকে চালকসহ ট্রাকের সঙ্গে থাকা ব্যবসায়ীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে: ভারতীয় চিনি অবৈধ পথে পাচার হচ্ছিল দীর্ঘ দিন ধরেই। পাচারকারী চক্র এখনও সক্রিয় থাকায় ভারত থেকে কলমাকান্দা সীমান্ত দিয়ে চিনি নামিয়ে আনে। পরে বিভিন্ন পয়েন্টে চিনির বস্তা বদল করে ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যায়। এরই ধারাবাহি কতায় সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের সহযোগিতায় মডেল থানার পুলিশ চিনিভর্তি ফেলে যাওয়া ট্রাকটি জব্দ করতে সক্ষম হয়।

এ ব্যাপারে মডেল থানার এসআই মো. আব্দুল জলিল জানায়:গোপন সংবাদের খবরে তারা ট্রাকটি জব্দ করেন। চিনিগুলো সিজারলিস্ট করে জব্দ তালিকা তৈরির পর অজ্ঞাত আসামি দিয়ে থানায় একটি মামলা দায়ের করা হবে।।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News