বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

আওয়ামীলীগ সরকার সকল দুর্যোগে মানুষের পাশে – মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৫৫৭ পঠিত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(২৫ শে) জুন দুপুরে তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আওয়ামীলীগের আয়োজনে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন কার্যক্রম শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এমপি।

এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর
উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খাঁন। সাধারণ সম্পাদক অমল কান্তি কর এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সম্মানিত সদস্য আজিজুস সমাদ ডন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট রনজিত সরকার, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামিম আহমেদ বিলকিস, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন, আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার, নদী খনন করে বন্যার প্রকোপ কমানো উদ্যোগ গ্রহণ করেছেন। হাওরের ঢেউ থেকে মানুষের বসতবাড়ি রক্ষার জন্য প্রতিরক্ষা দেওয়াল করে দেওয়া হবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ঢেউটিন ও নগদ টাকা দেয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সুনামগঞ্জের বানভাসিদের নিয়ে কথা হয়েছে তিনি বলেছেন, বন্যার ক্ষতিগ্রস্তরা সহায়তা পাবেন, কেউ বাদ পড়বেন না। হাওরের অবকাঠামো উন্নয়নের জন্য আপনাদের সংসদ সদস্যকে নিয়ে দ্রুত সময়ে কাজ করার চেষ্টা করবো। আওয়ামীলীগ সরকার সকল দুর্যোগে মানুষের পাশে থাকে।
স্মাট বাংলাদেশ বিনির্মাণে সরকার অঙ্গূকার বদ্ধ হতাশা হওয়ার কিছুই নেই হাওরে কাজ করবেন সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News