সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

গাজীপুরে জাল টাকাসহ গ্রেফতার ২

আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধ :
  • আপডেট : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৪০৩ পঠিত

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন খাইলকুর এলাকা থেকে জাল টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে-মো: শিবলু (৩৯), পিতা-রুহুল আমিন, সাং-পক্ষিয়া, থানা-বোরহান উদ্দিন, জেলা-ভোলা ও মো: রাকিবুল হাসান (২৭), পিতা-মো: মোমিন মিয়া, সাং-ছয়গ্রাম, থানা-বুড়িচং, জেলা: কুমিল্লা। গতকাল রবিবার রাত ১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়: গোপন সংবাদের ভিত্তি জানতে পারে যে, গাছা থানাধীন খাইলকুর সাকিনস্থ বটতলা মোড় মাজার সংলগ্ন জনৈকা জিনির মালিকানাধীন ৬ তলা বাড়ীর ৪র্থ তলার দক্ষিণ পশ্চিম কোনের ১২নং ফ্ল্যাটের ভিতর জাল টাকার নোট ক্রয় বিক্রয়ের জন্য একদল দুষ্কৃতিকারী অবস্থান করতেছে। পরে এসআই (নি:) মো: সাখাওয়াত হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের ভিতর ধৃত আসামি মো: শিবলু (৩৯) ও মো: রাকিবুল হাসান (২৭) কে গ্রেফতার করা হয়।

এ সময় তার কক্ষের তোষকের নিচে একটি শপিং ব্যাগের ভিতর থেকে ৫০০টাকার মূল্য মানের মোট ৭৮৪টি জাল নোট উদ্ধার করা হয়। মোট ৩, ৯২,০০০ টাকা এবং ১০০০ টাকা মূল্য মানের ২৫টি মোট ১০০টি কথিত জাল নোট, মোট ১,০০,০০০ এক লক্ষ টাকা সর্বমোট ৪, ৯২,০০০ হাজার জাল টাকা উদ্ধার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে তারা জানায়, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বাজার, গরুর হাটে ছড়িয়ে দিবে।

এছাড়াও মো: শিবলু দীর্ঘদিন যাবত গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় জাল নোট সরবরাহ করে আসছে। জিজ্ঞাসাবাদে তারা আরো জানায় তাদের সাথে ৩/৪জন জড়িত আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং-১৮।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News