
সারাদেশের ন্যায় নেত্রকোনায় জেলা, উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নানা আয়োজনে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
এবারের প্রতিপাদ্য ছিলো ‘শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। এই প্রতিপাদ্যে আজ বুধবার (০১ মে) সকালে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে জেলা শহরের মোক্তারপাড়া মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা উদ্ধোধন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: জেলা পরিষদের চেয়ারম্যান প্রতিরোধযোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মামুন খন্দকার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামীমা ইয়াসমীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হারুর অর রশিদ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ভজন সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, জেলা শ্রমিক ইউনিয়নের সর্বস্তরের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলার প্রতিটি উপজেলায় দিবসটি উদযাপন উপলক্ষে প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা,র্যালী ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ