
নেত্রকোণা জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সরেজমিনে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার)।
আজ বৃহস্পতিবার ২১ ডিসেম্বর নির্ধারিত সফরসূচি অনুযায়ী নেত্রকোণা জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান নেত্রকোণা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ফয়েজ আহমেদ মহোদয় ও জনাব জান্নাত আফরোজ কমান্ডেন্ট,ইন সার্ভিস ট্রেনিং সেন্টার নেত্রকোনা।
পরবর্তীতে নেত্রকোণা জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল ডিআইজি মহোদয়-কে “গার্ড অব অনার” প্রদান করে।পরবর্তীতে রিজার্ভ অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ন রেজিস্ট্রারসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন সম্পন্ন করে সম্মানিত ডিআইজি মহোদয় পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এর আগে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশ সকল অফিসারদের সাথে এক মতবিনিময় সভায় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ডিআইজি মহোদয়।
এসময় আরও উপস্থিত ছিলেন: জনাব মোঃ হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃসাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ লুৎফর রহমান , অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি), জনাব শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ,জনাব মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, খালিয়াজুরি সার্কেল, জনাব সুমন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার বারহাট্টা সার্কেল, সহকারী পুলিশ সুপার,দুর্গাপুর সার্কেল জনাব মোঃ আক্কাছ আলী, জনাব হুসাইন মুহাম্মদ ফারাবী, সহকারি পুলিশ সুপার, কেন্দুয়া সার্কেল এবং জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।
Leave a Reply