সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

কেন্দুয়ায় অসহায় ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২৬৭ পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় আশ্রয়ণ প্রকল্পে অসহায় ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।
রোববার (১২ নভেম্বর) রাতে উপজেলার সান্দিকোনা ইউনিয়নে সাহিতপুর আশ্রয়ণ প্রকল্পে ৫২ জন অসহায় মানুষের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করেন।

কেন্দুয়া- আটপাড়া আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিলের পক্ষে উপজেলার সান্দিকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো.আজিজুল ইসলাম।

আশ্রয়ণ প্রকল্পের বাচ্চু মিয়া, বিমল, আলীম উদ্দীন, ইন্জিলাসহ মোট ৫২ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র পেয়ে তাৎক্ষণিক তাদের প্রতিক্রিয়া বলেন: শীতের শুরতে এই শীতবস্ত্র পেয়ে আমরা অনেক খুশি।

এসময় উপজেলার সান্দিকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজল, উপজেলা আওয়ামী লীগের সদস্য এমদাদুল হক, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারা মিয়াসহ আশ্রয়ণ প্রকল্পের শীতার্তজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ইতিমধ্যে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর আশ্রয়ণ প্রকল্পের অসহায় ও দুঃস্থদের বিনামূল্যে দুর্যোগ সহনীয় ঘর পেয়েছেন। বিনামূল্যে ঘর পাওয়ায় খুশি এখানকার মানুষরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News