নেত্রকোণার বারহাট্টায় ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত একব্যক্তির (৪০) মৃত্যূ হয়েছে। ময়মনসিংহ-মোহনগঞ্জ রেললাইনের বারহাট্টা স্টেশন প্ল্যাটফরমের পূর্বপার্শ্বে সোমবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি। অপর এক ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষমান আব্দুল হামিদ নামের একব্যক্তি অন্যদের কাছ থেকে শোনার কথা বলে জানান: ট্রেন আসার আগে থেকেই লোকটি ফ্ল্যাটফরমের আনুমানিক ৫০ ফুট পূবে রেললাইনের পাশে দাঁড়ানো ছিলেন। পরে তিনি চলন্ত ট্রেনের দুইবগীর মাঝখানে লাফিয়ে পড়েন।
পরিচয় জানার জন্য মৃতের ছবি দেওয়া হলো। এ ব্যাপারে মোহনগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এএসআই ফজুলুর রহমানের সাথে যোগাযোগ করা যেতে পারে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ